প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’–এর নতুন পর্ব আজ ২৪ নভেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে। প্রবাসীদের জীবনযাপন, সংগ্রাম, অর্জন ও সংস্কৃতির বহুমাত্রিক দিক তুলে ধরতে পাক্ষিকভাবে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন আম্মান, জর্ডান প্রবাসী খান মোহাম্মদ লিটন ও মো. সোহেল চৌধুরী রানা। গান পরিবেশন করবেন সিঙ্গাপুর প্রবাসী মো. মুকুল হোসেন।
অনুষ্ঠানটির উপস্থাপনা ও গবেষণায় রয়েছেন মামুন ইমতিয়াজ, সমন্বয়ে সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনায় মো. নাজমুল হক।