সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে মানসিক স্বাস্থ্যের বাংলাদেশী প্রশিক্ষক বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ১০ অক্টোবর পালিত হয়েছে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। ১৯৯২ সালে প্রথমবার মতো পালন করা হয় দিবসটি। কিছু দেশে দিবসটিকে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবেও পালন করা হয়।
মানসিক রোগীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সার্বিক উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে র্যালি, সেমিনার, আলোচনা সভাসহ নানা আয়োজন। সিডনিতে সিডনিতে মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষক বা এডুকেটর হিসাবে ৫ জন বাংলাদেশি কাজ করে যাচ্ছেন প্রায় তিন বৎসর যাবৎ।
অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ মেন্টাল হেলথ সার্ভিসের ফ্যাসিলিটেটর ও কমিউনিটি ডেভেলোপমেন্ট কোডিনেটর অকুপেশনাল থেরাপিস্ট এন্জেলা ক্রু তাঁদেরকে নিয়োগ পেয়েছেন। বে-সাইড সিটি কাউন্সিলের অর্থায়নে এই ট্রেইনারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়।
ক্রমানয়ে সম্পাদক ও সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, ডা: মনজুর আহমদ খান, কানিতা আহমেদ, তাহমিদ ইসলাম ও সাইফিনাজ জাহাঙ্গীর। এই পাঁচজন “পিয়ার এডুকেটর” বাংলাদেশী কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেছেন। সমগ্র বিশ্বে এটি একটি স্বীকৃত ও গুরুত্বপূর্ণ পেশা। বাঙ্গালি ভাষা-ভাষীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের নিবন্ধনকৃত প্রশিক্ষক হিসেবে কাজ করার তাঁরাই প্রথম সুযোগ পান সিডনিতে। প্রতিকারমূলক ও শিক্ষামূলক পদ্ধতির ব্যবহার করে মানষিক রোগ সম্পর্কিত তথ্য প্রদান করে জনগনকে সচেতন করে তুলছেন এই স্বেচ্ছাসেবকরা। কমিউনিটিতে প্রশিক্ষকরা ছাত্রদের মানসিক স্বাস্থ্যের কোর্স করিয়ে সচেতন করে তুলেছেন।
উল্লেখ্য যে, আবুল কালাম আজাদ খোকন প্রতি বৎসর অন্তত সেমিনারের আয়োজন করে থাকেন।