জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: সম্প্রতি রবীন্দ্র মঞ্চে বিশিষ্ট আবৃত্তিশিল্পী শ্রাবণী চক্রবর্তীর আয়োজনে ‘জ্যৈষ্ঠের ওষ্ঠে অনুভব’ শীর্ষক এক অনুপম বাচিক সন্ধ্যা উদযাপিত হয়। অনুষ্ঠানে অনুভব আবৃত্তি চর্চাকেন্দ্রের ছোট বড় শিশুরা নানান আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের নির্বাচন ও প্রকাশ ছিল প্রশংসনীয়। অনুষ্ঠানে আমন্ত্রিত কবি জয়দীপ চট্টোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ মুন্সিয়ানায় পাঠ করেন বেশ ক’টি কবিতা। আবৃত্তি পরিবেশনে এছাড়াও ছিলেন আমন্ত্রিত শিল্পী সৌমিত্র ঘোষ। এবং অবশ্যই শ্রাবণী চক্রবর্তী স্বয়ং। আর সবশেষে কবিতা ও সংলাপের উচ্চারণে এবং গল্পপাঠে অনবদ্য ছিলেন প্রখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার। দীর্ঘ অথচ মনোজ্ঞ এই সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি ও বাচিক শিল্পী অমিত চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, সেদিন দুপুরে একটি বাচিক কর্মশালাও অনুষ্ঠিত হয় ‘অনুভব’এর আয়োজনে এই শিল্পী ও কবিদের তত্ত্বাবধানে যেখানে উপস্থিতি ও অংশগ্রহণের সংখ্যা ছিল লক্ষণীয়।
অনুভব- এর অভিনব কবিতাসন্ধ্যা