প্রবাস মেলা ডেস্ক: শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব। ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার সকালে হাজীগঞ্জে অসহায় ও শীতার্ত ৬০ জন মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও কম্বল বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মোহনা টেলিভিশন সৌদি আরবের প্রধান প্রতিনিধি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আরিফ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গাজী নাছির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মো. কামাল হোসেন, ত্রিনদী পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, বর্তমান সহ-সভাপতি মেহেদী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, সদস্য শাখাওয়াত হোসেন শামীম, ইমাম হোসেন হীরা, জহিরুল ইসলাম জয়, কবির আহমেদ, জসিম উদ্দিন, সহযোগী সদস্য রিয়াজ শাওন, নূর মোহাম্মদ, মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ৬০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় হাজীগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত ভবনের চলমান কাজ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।