মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের সাথে মতবিনিময় সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বশির আহমেদ সরকারের সভাপতিত্বে -প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, জুবাইল বিএনপির সাবেক সভাপতি এসকে মান্নান, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোঃ হারুন তালুকদার, যুবদল নেতা সোহরাব হোসেন লিটন সহ এ সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।