মনির হোসেন, মালদ্বীপ প্রতিনিধি: দেশী পণ্যে থাকবো বেশ, গড়বো মোরা এক্সিলেন্ট বাংলাদেশ ৷ এই শ্লোগানকে সামনে রেখে ১১ জানুয়ারি ২০২০ শনিবার, এক মনোরম পরিবেশে কুমিল্লা গ্রীণ ক্যাসেল হল রুমে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর সেমিনার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর ডিরেক্টর এডমিন জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্টার সাহেদ খান ৷ সভাপতিত্ব করেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর (এম ও) ও কুমিল্লা অফিসের ট্রেইনার মাওলানা হোসাইন তানজিম ৷
অনুষ্ঠানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর কুমিল্লা টিমের (এসও) কামরুজ্জামান, মো: গিয়াসউদ্দিন, গোলাম জিলানী, মো: কাউসার, মাফুজা বেগম, আয়ুব খান সহ কুমিল্লা টিমের সকল (এসও) ও (এমও) পদ অর্জনকারীরা উপস্থিত ছিলেন ৷
এছাড়াও লিডার মনির হোসেন, দিদার আহম্মেদ, মালদ্বীপ থেকে আগত মো: সাদেক হোসেন, হাসানুর রহমান ও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এর সকল এক্সিলেন্ট ওয়ার্ল্ড এর ডিস্ট্রিবিউটরা উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন এক্সিলেন্ট ওয়াল্ড কুমিল্লা টিমের সকল সিনিয়র নেতৃবৃন্দরা ৷ পরিশেষে দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় ৷