ডেস্ক রিপোর্ট: রাজধানীর ওয়ারী’তে নারীদের সাজ-সজ্জার প্রতিষ্ঠান ‘নাজনীন বিউটি পার্লার এন্ড ফ্যাশন হাউজ’ এর যাত্রা শুরু হলো। এ প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে ১১ জানুয়ারি ২০২০ শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, বিপিএম বার, পিপিএম বার কেক কেটে এই পার্লারটি শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জুবাইদা নাজনীন চৌধুরী, আবৃত্তিশিল্পী মামুন ইমতিয়াজসহ আরো অনেকে। প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন নতুন এই প্রতিষ্ঠানের জন্য সকলের সার্বিক সহযোগিতা এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ‘নাজনীন বিউটি পার্লার এন্ড ফ্যাশন হাউজ’- এর স্বত্বাধিকারী জুবাইদা নাজনীন চৌধুরী বলেন, ‘আজ আমার একটি নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী। নতুন এই প্রতিষ্ঠান চালু করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এখানে নারীরা তাদের সৌন্দর্য চর্চার পাশাপাশি এখানে সৌন্দর্য বিষয়ক নানান বিষয়ে প্রশিক্ষণও নিতে পারবেন। সাজসজ্জার পাশাপাশি নারীরা পছন্দের পোশাক প্রসাধনীও ক্রয় করতে পারবেন। অনুষ্ঠান শেষে আগত সকল অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।