প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রবাস মেলা’–এর নতুন পর্ব আজ ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে। প্রবাসীদের জীবনযাপন, সংগ্রাম, অর্জন ও সংস্কৃতির বহুমাত্রিক দিক তুলে ধরতে পাক্ষিকভাবে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন সিঙ্গাপুর প্রবাসী মো. মুকুল হোসেন এবং মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন। গান পরিবেশন করবেন টরন্টো (কানাডা) প্রবাসী শিল্পী রেহানা রহমান।
অনুষ্ঠানটির উপস্থাপনা ও গবেষণায় রয়েছেন মামুন ইমতিয়াজ, সমন্বয়ে সৈয়দ জাফর সাদেক এবং প্রযোজনায় মো. নাজমুল হক।