ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে লেবাননের বৈরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার লেবানন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, বিশেষ দোয়া ও কেক কাটার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লেবানন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আইমানের সভাপতিত্বে আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলম হোসেন ও সহসাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন বিএনপির উপদেষ্টা জাকির হোসেন জাকির, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাদের ভূঞা, আবু তাহের, আবু বক্কর সিদ্দিক, ওয়াসিম আকরাম ও আলমগীর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি ওমর ফারুক মোল্লা, রফিকুল ইসলাম দেওয়ান ও আনোয়ার হোসেন আকন, যুবদলের সভাপতি আল-আমিন ইজ্জত, মহিলা দলের সভাপতি রিতা আক্তার রিতু, সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহসাধারণ সম্পাদক মোতালেব হোসেন ও এস এম নুরুজ্জামান নুর, সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক রাসেল বিশ্বাস এবং যুব বিষয়ক সম্পাদক জসিম শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা বৈরুতে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম নিয়েও বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, দূতাবাসে এখনো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ও কথিত গুপ্ত সংগঠনের সদস্যরা রয়েছেন। তাঁরা দূতাবাস থেকে এসব ব্যক্তিকে অপসারণের দাবি জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।