মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানী রিয়াদের হোটেল ডি প্যালেসে এ আয়োজন করা হয়।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন।
ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম এ মেহেদুল খান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলা ৫২ টিভি প্রতিনিধি সাদেক আহমদ, নাগরিক টেলিভিশন প্রতিনিধি হৃদয়, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবন, গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন, লাব্বাইক প্রতিনিধি শাহজালাল ভুট্টু, জুবা ধারা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, সকাল টিভি প্রতিনিধি ওমর ফারুক, ৫২ বাংলা আইপি টিভি প্রতিনিধি গোলাম রসুল রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন এবং আমিএল আইপি টিভি প্রতিনিধি মোজাম্মেল হোসেন।
এছাড়াও ডিবিসি নিউজ, মাই টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিবুল হক, লেখক ও কবি শাহজাহান চঞ্চল এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীঈ সিরাজ।
গণমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে বলেন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার ওপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
প্রবাসে প্রয়াত গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক মাওলানা শফিউল্লাহ।
ইফতার মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন।