রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: অন্নপূর্ণা পূজা পরিষদ প্যারিস, ফ্রান্সের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। রাজধানী প্যারিসের নিকটবর্তী লা-কর্নবের দন্তন হলে বিপুলসংখ্যক হিন্দু ধর্মাবলম্বীর অংশগ্রহণে দিনব্যাপী এ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূজা উপলক্ষে আয়োজিত মণ্ডপটি প্রবাসী হিন্দুদের মিলনমেলায় পরিণত হয়। বিকাল থেকে পূজা কার্যক্রম শুরু হয়। পরে শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও আয়োজনের অংশ হিসেবে ছিল বিভিন্ন কুইজ প্রতিযোগিতা।
পূজা আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামল নাথ ভৌমিক, খোকন ঘোষ, বাবুল বণিক, পোলিন সাহা, পাপ্পু সাহা, প্রেম ঘোষ, দনা সাহা, সঞ্জয় ঘোষ, রিপন চন্দ্র, জুয়েল মজুমদার, জয়দেব সাহা, বাপন করি ও সঞ্জয় বিশ্বাসসহ অনেকে।
অনুষ্ঠানে কমিউনিটি ও বিভিন্ন পূজা সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রজত রায় রাজু, অজয় দাস, সুকান্ত সরকার, রিপন দেবনাথ, সুফল অধিকারী, শ্যামল দাস, পলাশ দাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সুমা দাস। শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রবাসের মাটিতে এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত সকলে।