প্রবাস মেলা ডেস্ক: আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক হেলাল মাহমুদ। ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) দুপুর ২টায় নিউইয়র্কের অস্ট্রিয়া বার্গার কিং-এ এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২০২৬-২০২৮ মেয়াদের এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ। সভায় সর্বসম্মতিক্রমে অন্যান্য পদে নির্বাচিত হন—সিনিয়র সহ-সভাপতি কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন; সহসভাপতি মোঃ নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম-এর সম্পাদক আয়েশা আক্তার রুবি, মীর ডিনার হোসেন, একেএম ফায়জুললাহ বাদল, সরদার আল মামুন ও পংকজ রায়।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল চৌধুরী এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ পাপ্পু চৌধুরী। অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তদের নাম পরে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় কয়েকজন উপদেষ্টার নামও ঘোষণা করা হয়। তাঁরা হলেন কলামিস্ট এম.এ. সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন, কলামিস্ট ড. প্রদীপ রঞ্জন কর এবং এবিএম ওসমান গনি প্রমুখ।
সভায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শেষে দুপুরের খাবারের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।