রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: প্রবাসী পোশাক শ্রমিকদের বিনোদন ও মনোবল বাড়াতে জর্ডানের বন্দরনগরী আঁকাবায় শুরু হয়েছে “আঁকাবা সুপার লিগ (ASL)” ক্রিকেট টুর্নামেন্ট। জিয়া অ্যাপারেলস কোম্পানির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জর্ডানের ১২টি গার্মেন্টস ফ্যাক্টরি দল।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জিয়া অ্যাপারেলস কোম্পানির সিইও মি. ওমলেস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তিন সপ্তাহ পর। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী সব দলের জন্য থাকবে বিশেষ পুরস্কার, আর বিজয়ী ও রানার্সআপ দলের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও উপহার।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে নিডেল ক্রাফট, তাশকার, জারশ, সেঞ্চুরি, আটলান্টা, এ.আর.কে. গার্মেন্টস, ভূইয়া অ্যাপারেলস, ফ্রেন্ডস অ্যাপারেলসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের দল।
জিয়া অ্যাপারেলস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী পোশাক শ্রমিকদের আনন্দ ও ঐক্য ধরে রাখতে প্রতিবছর এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। অংশগ্রহণকারী খেলোয়াড়রাও এমন উদ্যোগের জন্য আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।