জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সমন্বয় পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। গত মঙ্গলবার রাতে লন্ডনের মাইক্রো বিজনেসেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা আবুল মুকিত চুনু (এমবিই)-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবুল হোসেনের সঞ্চালনায় দুই পর্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনকে স্মরণীয় ও সফল করে তুলতে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনার পর সভাপতি আবুল মুকিত চুনু আলোচিত বিষয়গুলোর ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
বিরতি ও নৈশভোজের পর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক আশিকুল হকের সভাপতিত্বে। এই অধিবেশনের মূল আলোচ্য বিষয় ছিল শতবর্ষ উদযাপনকে সার্বিকভাবে সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন।
এ সময় সদস্য সচিব আবুল হোসেন আটটি উপকমিটির প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে তাঁকেই উপকমিটিগুলো গঠনের দায়িত্ব প্রদান করা হয়।
সভা শেষে সভাপতি আশিকুল হক এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন এসআই আজাদ আলী, আনোয়ার হোসেন, মো. ইছরাক আলী, আবুল খায়ের, সায়েক আহমদ, মো. দরছ উল্লাহ, সুলতান আহমেদ, লুৎফুর রহমান, বেলালুর রহমান, আশিকুর চৌধুরী, সায়াদ আহমদ, শেলিনা বেগম, আক্তার হোসেন মিজান, আবু সুফিয়ান চৌধুরী, মো. এম এ কাদির, তৌফিক আলি মিনার, মো. বশির মিয়া, হোসেন আহমদ, আজিজুর রহিম মিছবা, সিরাজ উদ্দিন, শামসুজ্জামান ঝুনু, আবুল কালাম রাজু, সুজাতুর রেজা সুজাত, জাকির হোসেন, বদরুল ইসলাম রফু, ফারুক আহমদ, সব্বির আহমদ খান, জুনেদ আহমদ, মির্জা নিকসন, সামছুল ইসলাম রাজন, আকিকুর রহমান চৌধুরী, মাছুম আহমদ, মো. নূর মিয়া, মিজানুর রহমান, কাজল মিয়া, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান, ইমরুল হক হীরক, আবুল হোসেন (কেশবপুর), দবির আহমদ, কামাল মিয়া, ওয়াদুদুর রহমান মাখন, ইকবাল হোসেন, কবির আহমদ, মামুনুর রশিদ, রবিউল আলম নানু, সাজিদুর রহমান, আনছার মিয়া, এমরানুল হক, মো. জাহিদ হোসেন লিটন, শাহ মো. মনির, মো. সুমন চৌধুরী, দিলোয়ার হোসেন, সোহেল ভুঁইয়া, লাহিন আকরাম, তাইফ সারওয়ার কলিন, আল-আমিন, সায়েদ চৌধুরী (পিকলু), আবু খালেদ, রুবেল আহমদ, মো. সুমন আহমদ (হবিবপুর), আবুল আমিন রুম্মান, মো. আলিফ মিয়া, জাকির হোসেন (হরিহরপুর), আবুল খায়ের, ওয়ারকান হাসান, তানজিরুল হক ইবন, জাকারিয়া আহমেদ, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, জোবের আহমদ, জাকারিয়া হোসেন, হাবিবুর রহমান মুন্না, এমরান আহমদ প্রমুখ।