জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিসমিল্লাহ প্রোপার্টি লিমিটেডের ১০ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব লন্ডনের বার্কিং এলাকায়। গত বুধবার (৮ অক্টোবর ২০২৫) স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিসমিল্লাহ প্রোপার্টি লিমিটেডের স্বত্বাধিকারী এম. ডি. নাজমুল হক (বিশাল)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন এক্স-মেয়র, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের সদস্য মইন কাদরির। তিনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্য দেন বিসমিল্লাহ প্রোপার্টি লিমিটেডের স্বত্বাধিকারী এম. ডি. নাজমুল হক (বিশাল), বলিয়েন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গনি, হালিম বেপারী (আরএফএল সলিসিটর রেগুলেশন অথরিটি ইউকে), এম. আর. এইচ. টিপু (প্রতিষ্ঠাতা, দয়া বাংলাদেশ), বাবুল মোল্লা (সভাপতি, ইতালিয়ান এসোসিয়েশন ইউকে), মাহবুব উল্লাহ রিস্কু (সভাপতি, নিউহাম বাংলাদেশ এসোসিয়েশন) প্রমুখ।
আনুষ্ঠানিক পর্ব শেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।