সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: ১৩ জুন ২০২৫, শুক্রবার রাত ১০টায় বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় কুকমিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাহরাইন যুবদল নেতা মোস্তাক আহমেদ। লিমন আহমেদ ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন কচ। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ।
প্রধান আলোচক ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জসিমউদ্দিন, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, যুবনেতা হারিজ খলিফা, কাজী সালমান যুবরাজ, আক্তার হোসেন মোল্লা, সাখাওয়াত সাগর, বোরহানউদ্দিন, ফরহাদ সরকার, শাহাদাত হোসেন, মহসিন, মিনহাজ উদ্দিন, আব্দুল আলিম, মো. জাহাঙ্গীর আলম, দুলাল তালুকদার, আবদুল্লাহ আল মামুন, শাহ আলম, জাহাঙ্গীর ভূঁইয়া, ফয়ছল আহমেদ, মো. মিজান, সোহাগ মজুমদার, কবির আহমেদ, মোজাম্মেল ভূঁইয়া, আব্দুল হালিম, মো. ফরহাদসহ আরও অসংখ্য নেতাকর্মী।
এ সময় যুবদল নেতা মোস্তাক আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
ঈদ পুনর্মিলনীতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতিতে বিশ্বাসী একঝাঁক তরুণ যুবদল নেতা তাঁদের বক্তব্য তুলে ধরেন।