ইতালি প্রতিনিধি: আনন্দ-উৎসব ও সাংস্কৃতিক আবহে ইতালির বোলজানোতে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর ফরিদপুর সমিতির ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। ৯ জুন ২০২৫, সোমবার পাহাড়ঘেরা এই শহরের এক মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল খলিফা। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুর খান সবুজ ও সহ-সাধারণ সম্পাদক হাসান সোহাগ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক কাদের মাদবর।
আলোচনা সভায় বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের জাহাঙ্গীর আলম মাদবর, সিরাজুল ইসলাম, সম্মানিত সদস্য কাইয়ুম হোসাইন নিপ্পন, সহ-সভাপতি স্বপন কুমার বাড়ৈ, রাজ্জাক মোল্লা, দুলাল সিকদার, বুলেট হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাদিরা আফরোজ (ঝুমুর), রেজওয়ানা কবির বন্যা, সহ-সাধারণ সম্পাদক স্বপন সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, মজিবর বেপারী, আইন বিষয়ক সম্পাদক আলম কাজী, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সহ-কোষাধ্যক্ষ ইমরান হোসেন, প্রচার সম্পাদক জলিল মাদবর, সহ-প্রচার সম্পাদক মিলন হাওলাদার, দপ্তর সম্পাদক মজিবুর রহমান মজু, আন্তর্জাতিক সম্পাদক জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বেপারী, প্রবাসী বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক হাসান খালাসি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফারুক বেপারী, শিক্ষা সম্পাদক আল আমিন মিঠু, ত্রাণ সম্পাদক জসিম সরদার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সিরাজ সিকদার, দেলোয়ার হোসেন দুলাল (দয়াল) সহ বোলজানোর স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীরা এবং লন্ডন থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী কল্পনা ও আতিকুর রহমান। তাদের গানে উজ্জ্বল হয়ে ওঠে পুরো আয়োজন।
পরিশেষে শিশু-কিশোর ও বড়দের খেলাধুলার পুরস্কার বিতরণ এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।