প্রবাস মেলা ডেস্ক: কিছু অপ্রয়োজনীয় কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকার দেশের অর্থ ও সময় অপচয় করেছেন বলে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের শিকার সবাইকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক।