প্রবাস মেলা ডেস্ক: ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৩ দিন ব্যাপি নাইট কার্নিভাল আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ই-বিটস। প্রতিদিন দুপুর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এই কার্নিভাল। ২০ মার্চ শুরু হওয়া এই কার্নিভাল এর আজ ই শেষ দিন। পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত এই কার্নিভালে রাত জেগে বর্ণিল উৎসবের আনন্দ উপভোগ করতে পারছেন দর্শনার্থীরা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, যেখানে পাওয়া যাচ্ছে লাইফস্টাইল, ক্লোদিং, ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, কসমেটিকস, গহনা, রিয়েল এস্টেট ও খাবারের দারুণ সমাহার।
শুধু কেনাকাটা নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্য আছে গেমিং জোন, শিশুদের খেলার স্থান, নামাজের স্থান এবং বিশেষ ডাইনিং জোন। পাশাপাশি, বিশ্রামের জন্য বিশ্রামাগারের ব্যবস্থাও রয়েছে এই কার্নিভালে।
এ প্রসঙ্গে আয়োজনের উদ্যোক্তা ই-বিটস এর কর্ণধার এরিকা আফরিন বুশরা বলেন, ই-বিটস নাইট কার্নিভাল ২০২৫ শুধুমাত্র কেনাকাটা ও বিনোদনের জন্য নয়, বরং এটি একটি সাংস্কৃতিক মিলনমেলাও, যেখানে রমজানের বিশেষ মুহূর্তগুলো আরও আনন্দময় হয়ে উঠছে। এরিকা আফরিন বুশরা এই অনন্য অভিজ্ঞতার অংশ হতে সবাইকে কার্নিভালে আসার আহ্বানও জানান।