প্রবাস মেলা ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ঊর্ধ্বতন নিয়োগ–১) জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। । এ ছাড়া দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে বলেও জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তারা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মিজ জাকিয়া খানমকে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।