রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জর্ডান বিএনপির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্ডান বিএনপি নেতা ও কক্সবাজার ৪ টেকনাফ উপজেলা থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান বিএনপির নবনির্বাচিত সভাপতি খান মোহাম্মদ লিটন এবং সাধারণ সম্পাদক জনাব সাঈদ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচকরা ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে ১৯৫২ সালের আন্দোলনের শহীদ সালাম, রফিক, বরকত ও অন্যান্য বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। নেতৃবৃন্দ এসময় ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, “বাংলায় একমাত্র মাতৃভাষা, যে ভাষার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধা করেননি বাঙালি জাতির বীর সন্তানরা।”
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা শেষে বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এ ধরনের অনুষ্ঠান ভাষার প্রতি বাঙালির আত্মত্যাগের ইতিহাস এবং মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।