প্রেস বিজ্ঞপ্তি: ২৯ অক্টোবর ২০২৪, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কার্জন হলের সেন্ট্রাল গ্যালারি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ এর ১০২ নাম্বার রুমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজে এর ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কার বিজ্ঞান শিক্ষার্থী –শিক্ষকের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। অনুক্রমণিকায় থাকবেন অধ্যাপক জোবাইদা নাসরীন। স্বাগত বক্তব্য দিবেন অধ্যাপক মনজুরুল করিক, মূল প্রবন্ধ পাঠ করবেন ড. মুস্তাক ইবনে আয়ূব, ড. নাদরা তাবাস্সুম। সভা প্রধান হিসেবে থাকবেন অধ্যাপক সংগীতা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
আলোক হিসেবে থাকবেন ডিন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদ এর অধ্যাপক কাজী মনিত উদ্দীন আহমেদ, ডিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এর অধ্যাপক উপমা কবির, ডিন, বিজ্ঞান অনুষদের অধ্যাপক আব্দুস সালাম, সহযোগি অধ্যাপক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এর ড. সুমাইয়া মামুন।