প্রবাস মেলা ডেস্ক: পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট এর মাঝে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস, পহেলা জুলাই থেকে পনেরই আগস্ট পর্যন্ত সাম্প্রতিক আন্দোলনের কারণে উদ্ভুত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার, একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দলটি সেই সমস্ত তথ্যের জন্য অনুরোধ করছে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে না এবং প্রকাশিত বা প্রচার হয়নি। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয়।