জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২১ ও ১৯ মে ২০২৪ দুপুর ২টায় রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে স্টার্টফোর্ড, স্কুল ফ্রি ক্যারাটে প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ক্লাব সভাপতি পাবেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এখলাসুর রহমান পাক্কু ও শিমুল তাজবির চৌধুরী এর যৌথ সঞ্চালনায় এবং ক্যারাটে ট্রেনার আজিজুর রহমান তফাদার এর মনোমুগ্ধকর ক্যারাটে উপস্থাপনের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে বক্ত্যব রাখেন- মোয়াজ্জেন হোসেন (সহ সভাপতি বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন)।
বিশেষ অতিথি ছিলেন- মোহাম্মদ এহতেশাম উদ্দীন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শিকদার, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, কাউন্সিলার আয়েশা বেগম, আয়ান রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আব্দুস শহীদ। এছাড়াও বক্তব্য রাখেন রয়্যাল টাইগার স্পোর্টস ক্লাব ম্যানেজার আজহারুল ইসলাম আদনান, জনকল্যাণ সম্পাদক মোহাম্মদ জামিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মুজাম্মেল সালমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দ রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব এর এই উদ্যোককে সাধুবাদ জানান। এইরকম মহতী উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারবাহিকতা অব্যাহত রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষ এর নিকট অনুরোধ করেন।
অনুষ্ঠানে রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব এর সভাপতি পাবেল আহমেদ চৌধুরী ক্যারাটে কমিটি ঘোষণা করেন এবং সবাইকে পরিচয় করিয়ে দেন। ২৪-২৬ কমিটিতে ক্যারাটে ডেভলপমেন্ট চেয়ারম্যান জিকে জাগীরদার দীপ, ক্যারাটে ডেভলপমেন্ট কো-চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ক্যারাটে ডেভলপমেন্ট কো-চেয়ারম্যান শিমুল তাজভীর চৌধুরী, কো-চেয়ারম্যান মাকসুদ চৌধুরি, ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট কোর্ডিনেটর আরমান সাজিদ, ক্যারাটে ম্যানেজার তামিম চৌধুরি কিষ, মেম্বারশিপ কোর্ডিনেটর তামান্না, অ্যাসিস্ট্যান্ট মেম্বারশিপ কোর্ডিনেটর সুহেল পাপ্পু।
কমিটি ঘোষণা করে নতুন কমিটিকে অভিবাদন জানিয়ে আশা ব্যক্ত করেন- এই কমিটি রয়্যালস টাইগার্স স্পোর্টস ক্লাবের ক্যারাটেকে সুদূর প্রসারী এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবিন্দ, অভিবাবকবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করেন।