তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ: আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সদস্য হিসেবে পৃথিবীর ১৯৩টি দেশের সাথে বাংলাদেশেও বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস যথাযোগ্যভাবে পালিত হয়েছে। ১৭ মে ২০২৪, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আনুষ্ঠানিকভাবে এ দিবসটি পালন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। সভাপতিত্ব করেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম অবমুক্ত করা হয় এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।