প্রবাস মেলা ডেস্ক: প্রতিশ্রুতিশীল গায়িকা সুচিতা নাহিদ সালাম। বেশকিছু গান দিয়ে ভক্ত-শুভাকাঙ্খীর প্রশংসা পেয়েছেন। তার গানে প্রেম, প্রকৃতি আসে নান্দনিকতায়। এই ফাল্গুনে রিলিজ হচ্ছে কণ্ঠশিল্পী সুচিতা নাহিদ সালামের নতুন একক সংগীত-‘তুমি এলে’। এই রোমান্টিক গানটির কথা লিখেছেন দেশবরেণ্য গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি এবং সুর করেছেন জনপ্রিয় মিউজিসিয়ান বাপ্পা মজুমদার।
‘তুমি এলে’ এই গানটি নিয়ে শহীদ মাহমুদ জঙ্গি এবং বাপ্পা মজুমদার-দুজনেই আশাবাদী যে এই গানটি এই বসন্তে দোলা দেবে এবং ভিন্নধর্মী এই গানটি শ্রোতাদের মন জয় করবে। প্রসঙ্গত, সুচিতা নাহিদ সালামের গাওয়া ‘মনেতে’, ‘ভুল গুলো সব’, ‘ক্ষণিক,’ ‘দোটানা’ এবং ‘সময় হারে’ নামে বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে এবং গানগুলো শ্রোতা-দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘এই মন পাবে না’ শিরোনামে বরেণ্য সুরকার ফোয়াদ নাসের বাবুর কম্পোজিশনে ঈগল ব্যানার থেকে গানটি রিলিজ হয়েছে। সেটিও বেশ আলোচিত।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লুরিহাজ মালসি। গানটি নিয়ে শহীদ মাহমুদ জঙ্গী এবং বাপ্পা মজুমদার- দুজনেই আশাবাদী যে এই গানটি এই শ্রোতাদের মন জয় করবে। সুচিতা নাহিদ সালাম কানাডা প্রবাসী এবং বাংলাদেশি গায়িকা হিসেবে বাংলা ভাষাভাষীদের মধ্যে জনপ্রিয়। জানা গেছে, গানটি আগামী ১৭ ফ্রেব্রুয়ারি শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।