মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ৫ম বারের মত সরকার গঠন করায় ১৬ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ভাই ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এর নেতৃত্বে ৫৬ জনের একটি প্রতিনিধি দল।
উক্ত বিজয়গাঁথা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নির্বাহী সদস্য সিনিয়র নেতা রেহান উদ্দিন দুলাল, সাবেক সহ সভাপতি আবু সাঈদ খাঁন, সহ সভাপতি আফতাব বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিজ নিজ এলাকায় উপস্থিত হয়ে প্রচারণায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার তিনি এবার টানা চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।