জেনিফা জামান:
ইচ্ছে হলেই অন্তহীন আকাশ’কে অন্তর্জালে
অন্তর্ভুক্ত করে ঐন্দ্রজালিক প্রক্রিয়ায় প্রেমিকের
ব্যাকুলতা’কে উপস্থাপন করতে পারি যুগের শ্রেষ্ঠ
প্রেমিকের খেতাবে। শতরঞ্জী হাঁসির ফোয়ারায়
উজ্জল করতে পারি অদৃশ্য অবয়ব।
ইচ্ছে হলেই বিস্মৃতির দাবদাহে বিদ্ধস্ত শহরের
বিক্ষত অনুভূতির অট্টালিকা পিছনে ফেলে
শোকের জোয়ারে ভাসিয়ে দিতে পারি বিদ্রোহী
প্রেমিকার প্রেমকে।
নির্জন কুহেলিকার প্রসন্ন আবির্ভাবে অতৃপ্ত
চৈতন্য স্বত্তায় (আত্মা) চিত্রশিল্পীর ন্যায় চিত্রিত
করতে পারি তিলকের ফোঁটা।
অনন্ত আক্ষেপের পরিক্রমায় দহন পর্বণের তীব্র
দাহে আমি ধ্রুবতারায় অদৃশ্য আবেষ্টন এ
প্রেমিক কে আবিস্কার করতে পারি বিস্তর বিস্তৃত আকাশে।