রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে দিনদিন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে প্রায় এক লক্ষেরও অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সে সাথে প্রবাসী বাংলাদেশিদেরও ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে অনেক বাংলাদেশিদের। প্যারিসের প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখন এতে করে ছোট এক টুকরো বাংলাদেশে হয়ে উঠছে প্যারিস শহরে।
প্যারিসের পর্যটন এলাকায় প্যারিস ১৬ তে বাংলাদেশি মালিকাধীন ইতালিয়ান পিজা রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। এত করে বেশ কয়েকজন বাংলাদেশিদের কাজের সুযোগ হয়েছে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের কর্ণধার আলম হাবিব এবং কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। পরে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, আলী আজম খান সহ নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন- ফ্রান্সে যেভাবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে তাতে করে বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম যেমন বৃদ্ধি পাবে সে সাথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর সংখ্যা বাড়বে।