রারজানা সুলতানা: কথাশিল্পী শওকত ওসমানের ১০৭তম জন্মদিন জাতীয় জাদুঘর এবং কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে বিকাল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
১৯১৭ সালের ২রা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শেখ আজিজুর রহমান। তার ছদ্মনাম শওকত ওসমান। আজ ২ জানুয়ারি অমর কথাশিল্পী তার ১০৭তম জন্মোৎসব উপলক্ষে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তিনি মূলত সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী ছিলেন। এই প্রবাদপুরুষ আজন্ম শোষকের বিরুদ্ধে তার লেখনীর মাধ্যমে শোষিতের কথা বলেছেন। তার রচিত ‘ক্রীতদাসের হাসি’ সর্বকালের সব স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণের দিশারি। একই সঙ্গে তার বহুল আলোচিত ‘জননী’ উপন্যাসটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্ব সাহিত্যে স্থান করে নিয়েছে। তার লেখনীর আড়ালে ঢাকা পড়ে যায় আসল নাম আজিজুর রহমান। আজিজুর রহমানের ছদ্মনাম শওকত ওসমান। তিনি শওকত ওসমান নামেই বহুল পরিচিত। অমর কথাশিল্পী শওকত ওসমান দেশদ্রোহী ও রাজাকাদের বিরুদ্ধে অজীবন সংগ্রাম করেছেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সভাপতি বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ ও বরেণ্য শিক্ষাবিদ, ড. সুকোমল বড়ুয়া সুপার নিউম্যারারি বিশ্ববিদ্যালয়। স্থপতি কবি ইয়াফেস ওসমান, সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রী।
আরও উপস্থিত ছিলেন মো. শহীদ হোসেন তালুকদার, আমীরুল ইসলাম ও ড. দীপু সিদ্দিকী।