মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার এর অডিটোরিয়াম এ ৫২তম বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)।
সৌদি আরব শাখা বাপ্রসাফের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফকির আল আমিনের সঞ্চালবায় শুরুতে সূচনা বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজের সৌদি প্রতিনিধি সাংবাদিক ইউসুফ খান।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এনটিভি দর্শক ফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাকিব, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী তালুকদার হারুনুর রশিদ, ফোরাম উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী মিজানূর রহমান চৌধুরী, ব্যবসায়ী নুরুল আমিন নুরু, সানসিটি মেডিকেলের মার্কেটিং এক্সিকিউটিভ মাওলানা রেজাউল করিম, প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন, বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন।
সভায় প্রবাসী সাংবাদিকদের মধ্য বক্তব্য রাখেন- দীপ্ত টিভির রিয়াদ প্রতিনিধি ফোরাম সহ:সভাপতি মোর্শেদ আলম, এসএটিভি প্রতিনিধি ও ফোরাম প্রচার ও প্রকাশনা সম্পাদক ফকির হাকিম, ৫২টিভি রিয়াদ প্রতিনিধি ও ফোরাম দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,নবী নগর বয়েজ ও তিতাস টিভি প্রতিনিধি, ফোরাম সহ:সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন, মাইওয়ান টিভি প্রতিনিধি ও ফোরামের মহিলা সম্পাদক তানিয়া আহমেদ।
সভায় প্রবাসে সকল গণমাধ্যমকে দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। প্রবাসী সমাজের বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তি সভায় অংশগ্রহণ করেন। সভায় ঢাকা থেকে আগত শিল্পী সামান্তা শাহীন, রিয়াদের জনপ্রিয় বাউল শিল্পী ইমনের গান দর্শক মাতিয়ে রাখেন। আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।