আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ৬ জেলার কাউন্সিলরদের ভোটে নির্বাচিত বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েও সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে এবং আর্থিক সুবিধা নিয়ে পরাজিত দেখানো হয়েছে বলে উল্লেখ করে রনি এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই কথিত নির্বাচনকে প্রত্যাখ্যান করেন।

রোমে আয়োজিত প্রায় সকল মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। সাংবাদিক সম্মেলনে বৃহত্তর ঢাকার সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলেও জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বৃহত্তর ঢাকার কৃতি সন্তান হাসান ইকবাল, বজলুর রহমান, জুবায়ের আহমেদ রিপন, মাহে আলম শ্যামল, এলিন আহমেদ মিঠু, আমিনুল ইসলামসহ কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাজানো, নিয়ম বহির্ভূত এবং ষড়যন্ত্রমূলক এই কর্মকান্ডের অভিযোগে বৃহত্তর ঢাকা সমিতির আহবায়ক মো: সেলিমকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন রনি।
চলতি সপ্তাহের মধ্যে উদ্ভূত পরিস্থিতির সম্মানজনক সমাধান না হলে, ইতালির রোমে বসবাসরত ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বৃহত্তর ঢাকা সমিতি গঠন করা হতে পারে বলে জানা গেছে।