প্রেস বিজ্ঞপ্তি: ৮ ডিসেম্বর ২০২৩ ছিল অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১১তম প্রয়াণদিবস। এই উপলক্ষে ‘উত্তরসূরী: নুরজাহান-সারওয়ার মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র’ বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আগামী ১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৫টায় ঢাকাস্থ ধানমন্ডি ২৭ এ বেঙ্গল শিল্পালয়ে একটি বিশেষ বক্তৃতা ও আলোচনার আয়োজন করেছে। বক্তৃতার বিষয়: গণতান্ত্রিক সমাজ গঠনে ‘একাডেমিক এক্টিভিজম’-এর প্রাসঙ্গিকতা। (বিশেষ নজর – দেশভাগ পরবর্তী থেকে স্বাধীনতাপূর্ব সময়) এ আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন লেখক ও গবেষক হাসানাত আব্দুল হাই, সাবেক সচিব মুহাম্মদ আসাফ-উদ-দৌলা, অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক ড. ফিরদৌস আজিম ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
উক্ত আলোচনা সভার সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ব্রতীর প্রধান নির্বাহী এবং উত্তরসূরী’র মহাসচিব শারমিন মুরশিদ জানান, বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় এ নিয়ে একটি মুক্ত আলোচনা আয়োজন করেছে উত্তরসূরী। মূল বক্তৃতা দেবেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় ও সম্মানিত সমাজ চিন্তক ও চির শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উক্ত বিষয়ে আরো আলোকপাত করবেন সেই সময়ের ও এই সময়ের বিশ্ববিদ্যালয়ের তরুণ ফ্যাকাল্টি ও কিছু শিক্ষার্থীগণ। তিনি উক্ত আলোচনা অনুষ্ঠানে সবাইকে স্ব-বান্ধব উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।