তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ: উদ্যোক্তা হিসাবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশগ্রাম মিডিয়া সেন্টার প্রদত্ত শাহীনা রব স্মৃতি পদক ২০২৩ অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা রাইদা ইসলাম। ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ তাঁর হাতে এই পদক তুলে দেন।

আঁকাআঁকির প্রতি ভালো লাগা থেকেই স্কুল জীবনে নিজের মতো নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন রাইদা ইসলাম। বগুড়া জেলার শেরপুর থেকে রূপকথাস ওয়ার্ল্ড পরিচালনা করে সফলদের তালিকাভুক্ত হন তিনি । এরপর শতরঙ্গি নাম নিয়ে তিনি সামনের দিকে সৃজনশীলতায় এগিয়ে চলা।
এই সম্মাননা প্রাপ্তি নিয়ে রাইদা ইসলাম বলেন, যেকোনো সম্মাননা কাজের প্রতি আরও দায়িত্ব বাড়িয়ে দেয়, অনুপ্রেরণা দেয় আগামীতে ভালো কিছু করার। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
রাইদা ইসলাম ছাড়াও শাহীনা রব স্মৃতি পদক লাভ করেন- হাবিবাহ নাসরীন, ড. ইয়াহ্ইয়া মান্নান, তানজিদ শুভ্র, সালমা জাহান সনিয়া, রাকিবুল এহসান মিনার, অধ্যাপক ডা: মো. আমিনুল কাদের মির্জা।