প্রেস বিজ্ঞপ্তি: দৃকের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার ৬:৩০ মিনিটে ঢাকাস্থ পান্থপথের দৃকপাঠ ভবনে গোলাম কাসেম ড্যাডি লেকচার ‘ডা. জাফরুল্লাহ, জাতীয় ওষুধ নীতি ১৯৮২ ও বাংলাদেশের স্বাস্থ্য আন্দোলন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: সায়েদুর রহমান।

উল্লেখ্য, বাংলাদেশী লেখক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার শহিদুল আলম এবং বাংলাদেশী লেখক ও নৃতত্ত্ববিদ রাহনুমা আহমেদ দ্বারা প্রতিষ্ঠিত হয় দৃক।