আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে মাননীয় প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার পর অবশেষে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সমাধান হয়েছে। ইতালিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এবং সমাপনী বক্তব্যে ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন ।
উল্লেখ্য, ইতালির রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র দেখা যায়, যে ভিডিও চিত্র ইতালি আওয়ামী লীগ তথা ইউরোপে এবং দেশে তোলপাড় সৃষ্টি করেছে,দলের মধ্যে ঘাপটি মেরে থাকা মোস্তাকের প্রেতাত্মা, ইতালি আওয়ামী লীগ আয়োজিত একটি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বললেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন।

গত বৃহস্পতিবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং প্রিন্টমেন্টের সাংবাদিকদের উপস্থিতিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ইতালি আওয়ামী লীগ। আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন- দলীয় পদকে একনায়কতন্ত্রে কুক্ষিগত করে রাখার অপচেষ্টা, সাংগঠনিক ও গঠনতন্ত্রকে অবমাননা করে। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুষ্ঠানে ভুয়া ভুয়া বলে চিৎকার করে যা ছিল পূর্ব পরিকল্পিত। তারা চেয়েছে ইতালি আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করে দলীয় বিশৃঙ্লা বাড়াতে।
তারা নিশ্চিত করে বলেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কোন শ্লোগান দেয়া হয়নি। এটা মূলত বিএনপি জামাতের একটা মিথ্যাচার ও প্রোপাগান্ডা যা পুঁজি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মাত্র। লিখিত এক বক্তব্যে, এই ধরনের হীন কর্মকান্ডে ইতালি আওয়ামী লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে সংবাদ সম্মেলনে সংগঠন থেকে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করারও ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, কে এম লোকমান হোসেন, হোসনে আরা কিবরিয়া, আবু সাঈদ খান সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।