মো: আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া: চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য বর্তমান সরকারকে পুনরায় নির্বাচিত করা দরকার। নির্বাচনে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশের উদ্দেশ্যে শিঘ্রই রওনা হবেন। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা ‘নির্বাচনী শীর্ষক’ আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সিডনির ল্যাকেম্বার স্থানীয় একটি রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাইউম পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুশব, এস এম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আসরাফুল আলম লাবু, ইঞ্জিনিয়ার হুমায়ন কবির, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সিডনি শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো. সিরাজুল হক সভাপতির বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে আমরা এই প্রচার কাজে যোগদান করছি লক্ষ্য একটাই যে জননেত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসা।