হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপি ১৪ জুন ২০২৩ ব্রুকলিন এর চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউ তে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইন্টার স্টেট বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম ও সভা পরিচালনা করেন ইন্টার স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও আগামীতে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল পাশা বাবুল। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইন্টার স্টেট বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও জাসাস মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর সরওয়ার্দী।

বর্তমান অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-দেশ নায়ক তারেক রহমান সহ ও বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আইনের পুরোপুরি শাসন প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ কে উৎসাহিত করা সহ নানবিধ দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা কর্মীর অশগ্রহণ ও স্লোগানে চার্চ ম্যাকডোনাল্ড এলাকা ছিল প্রকম্পিত। সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক রফিকুল মাওলা, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সভাপতি গোলাম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস। নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম সভাপতি নাঈম টুটুল, সিনিয়র সহ সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রোমেল ও জয়েন্ট সেক্রেটারি সোহাগ, শ্রমিক দল মহানগর সভাপতি হুমায়ুন কবির, চেয়ারম্যান হারুন, চেয়ারম্যান বাহার, বিএনপি নেতা সেলিম ভূইয়াঁ, বিএনপি নেতা প্রফেসর আজাদ, বিএনপি নেতা ফয়সাল চৌধুরী, ছাত্র নেতা আমিন রসূল ছোটন, ছাত্র নেতা হুমায়ুন কবির, বিএনপি নেতা আশরাফুল হাসান, আবুল কাশেম, মীর হোসাইন। সভায় বক্তাগণ নানান দাবিতে বক্তব্য রাখেন এবং পরিশেষে চার্চ এভিনিউ তে বিক্ষোভ মিছিল এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।