মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে প্রবাসী সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধণা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মো: নুরুল ইসলামের সভাপতিত্বে, জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাওলানা ফুজায়েল আহমেদ, সহ সভাপতি সফির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি রইছ মিয়া, বিএনপি নেতা মখলিছুর রহমান, মো: কামাল উদ্দিন, সহ সভাপতি হোসেন আলী সহ আরো অনেকে।

সভা শেষে রিয়াদ জেলা বিএনপি ও কোম্পানিগঞ্জ উপজেলা প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথি আবুল কাশেমকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে বিএনপি সরকার দরকার, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাদ নিরপেক্ষ করতে কেরটেকার সরকারের অধিনে দিতে হবে। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার করার দাবি জানান।