রাশিদুল ইসলাম জুয়েল, সিউল, দক্ষিণ কোরিয় থেকে: চলতি বছর ২০২৩ এর দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে গৃহকর্মী নিয়োগ করতে পারে। কোরিয়ার রেকর্ড নিম্ন জন্ম হার বাড়ানোর লক্ষ্যে সিউল সিটি এবং কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় এই পাইলট প্রকল্পের কাজ শুরু করছে। যাতে ফিলিপাইনের মতো দেশগুলো থেকে গৃহকর্মী নিয়োগ দিয়ে পরিবারগুলোকে শিশুদের যত্নাদি এবং গৃহকর্মে সহায়তা করা যায়।
আগামী জুন-জুলাই এর মধ্যে বিদেশী গৃহকর্মী নিয়োগের বিস্তারিত পরিকল্পনা করবে। যার মধ্যে কখন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং পাইলট প্রকল্পে কতজন কর্মী থাকবে তা উল্লেখ থাকবে। সরকার ইপিএস সিস্টেমের অধীনে অনুমোদিত ক্ষেত্রগুলোর মধ্যে গৃহকর্মী অন্তর্ভুক্ত করে ই-৯ ভিসা ইস্যু করার পরিকল্পনা করছে। যা অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে কোরিয়ার পরিবারগুলো গৃহকর্মী নিয়োগ করতে পারবে।
দক্ষিণ কোরিয়ার নূন্যতম বেতন প্রতি ঘন্টায় ৯৬২০ উওন। কোরিয়াতে বিদ্যমান গৃহকর্মীর বেতনের তুলনায় ৩০% বেশি কম হবে বিদেশী গৃহকর্মীর বেতন। বর্তমানে কোরিয়ান বংশোদ্ভূত চীনা গৃহকর্মীদের বেতন প্রতি ঘন্টায় ১৩,০০০ উওন এবং কোরিয়ানদের জন্য ১৫,০০০ উওন।
সিউলের মেয়র ওহ সে হোন বলেছেন, দেশের জন্মহার বাড়াতে বিদেশী গৃহকর্মীদেরকে এখানে কাজ করার অনুমতি দেওয়ার জন্য এবং নারীদের কর্মজীবনের মাঝামাঝি লম্বা বিরতি থেকে বিরত রাখার জন্য আহবান জানিয়ে আসছেন। তিনি উল্লেখ করেন যে কিভাবে সিঙ্গাপুর এবং হংকং তা কার্যকর হয়েছে।