প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবার গর্বিত ও আনন্দিত। মো: সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় গণস্বাস্থ্য কেন্দ্র পরিবারের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে প্রাণঢালা অভিনন্দন ও শ্রদ্ধা।
মহামান্য রাষ্ট্রপতির বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাবে এই কামনা করি। আমরা আশা করি তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতির স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনের সার্বিক সফলতা এবং একই সাথে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
মহামান্য রাষ্ট্রপতিকে তার যে কোন সুবিধাজনক সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি।