ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম থেকে: বেলজিয়ামে অভিনেতা আশরাফ কিটুর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাজধানী ব্রাসেলসেঅনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম এ এইচ স্বপন।

অনুষ্ঠানে ছিল, দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদেরকে মাতৃভাষার সাথে পরিচয় করিয়ে দিতে বর্ণমালা প্রতিযোগিতা। এতে বিচারক ছিলেন, সানোয়ার আলীসিদ্দিক, সাইদুর রহমান লিটন, তপন রায় ও তমা খান। এছাড়া পুরুষ ও মহিলাদের জন্য ছিল নানা ধরনের বিভিন্ন খেলাধুলা। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশন করেন সাব্বির খান সাইমু। প্রবাসের শত ব্যস্ততার মাঝেও একটু সুখের পরশ পেতে এই আয়োজন বলে জানান অভিনেতা আশরাফ কিটু।
শেষে নানা ধরনের দেশিয় খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।