সৈয়দ খিজির হায়াত
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
জড়া মরা দূ:খ শোক
অপূর্ণতা যত
পুরাতন হালখাতা
পুজ্ঞিভুত সব ব্যথা
পায়ে দলে
নূতনের আবিষ্কারে
এগুবো শতত।
ছুটব না পিছু পিছু
গড়ব এমন কিছু
নিজেও ধন্য হব
গর্বিত হবে দেশ ও জাতি
হিংসা দ্বেষ
করে নি:শেষ
হৃদয়ে ব্যথার ক্ষত
ধ্যানে ও জ্ঞানে
রেখে বাংলাদেশ মনে
সহধর্মিতা সহমর্মিতা
হোক নববর্ষের ব্রত।