জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র উদ্যোগে ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার লন্ডন, বার্কিং রোড RIONS লেবানিজ রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও অথিতিদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মনোয়ার মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট ইফফাত আরা রোজী, শামসুল আলম তালুকদার তারেক, ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ সবুজ।
সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউহামের কাউন্সিলর মুজিবর রহমান, টাঙ্গাইল কাগমারী মাওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যাপক শামসুল হুদা। পারেন্টিং এবং রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউকে মুসলিম কমিউনিটির বিশিষ্ট লেখক, কলামিস্ট, ইসলামী চিন্তাবিদ ডক্টর আব্দুল বারী। দোয়া ও মোনাজাত করেন অরুন খান।

প্রাণবন্ত ও শান্তিপূর্ণ উক্ত ইফতার ও দোয়া মাহাফিলে অংশগ্রহণ করেন স্বপরিবারে বিপুল সংখ্যক নারী পুরুষ ও উল্লেখ সংখ্যক শিশু কিশোর সহ ইউকে প্রবাসী টাঙ্গাইলবাসী ও টাঙ্গাইল জেলা সমিতির নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লন্ডনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আমিনুল ইসলাম সহিদ, আব্দুল আওয়াল, সিনিয়র সহ সভাপতি এখলাসুজ্জামান খান টুটুল, ইউনুস মিয়া, সাইফুর রহমান টিটু, সামশ তালুকদার তানজিল, নাজমুল আলম রাজীব, ইমামুল হাসান সুমন, মামুন, ইমরুল আহাসান ও শাম্মী হুদা প্রমুখ।