জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১০ এপ্রিল ২০২৩, সোমবার প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে যুক্তরাজ্যে গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে প্রবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব লন্ডনের মেনর পার্ক প্রিন্স কফি সপ এন্ড রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন মাদবরের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন হালাদারের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র রমজান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা রোজি আলম, সাধারণ সম্পাদক কনক কান্তি ঘোষ, রফিকুল ইসলাম সহসভাপতি, গুলে রওশান দিনা, বাচ্চু বেপারী, রাজু আহমেদ, লিপু আহমেদ, হাসিবুল হোসেন চৌধুরী মজিবর রহমান, হাকিম সিকদার, ব্যরিস্টার ইমরান চৌধুরী ফকির আল মামুন সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে। এছাড়া সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন বাংলাদেশে উপস্থিত থেকেও সবাইকে রমজানের সুভেচ্ছা জানান এবং ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়।