প্রবাস মেলা ডেস্ক: মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে চিরন্তন সত্য। না ফেরার দেশে চলে গেলেন শরিয়তপুর জেলার উত্তর ডামুড্যা’র কৃতি সন্তান সাবেক জেলা প্রশাসক (উপ-সচিব) মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সিকদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা মিরপুর রূপনগরে তার নিজ বাসায় ইন্তেকাল করেন। সেখানে ১ম জানাজা এবং আজ বাদ জোহর উত্তর ডামুড্যা হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর। ২ ছেলে ও এক মেয়ে এবং বহু গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে গেছেন। ভাইদের মধ্যে সবার সাথে তার ছিল খুবই আন্তরিকতা। এছাডা় সাংবাদিক জাহাঙ্গীর আলম সিকদারের বড় খালাতো ভাই।