প্রবাস মেলা ডেস্ক: কোলকাতার বড়িশা মেজো বাড়িতে পালিত হলো বড়িশা মোহনীয়ার প্রতিষ্ঠা দিবস। অত্যন্ত আড়ম্বর পরিবেশে একটি অনুপম সন্ধ্যার আয়োজন করেছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। মোহনীয়া একটি সাংস্কৃতিক সংগঠন। ২০২০ সালে মোহনীয়ার জন্ম। গীত, নৃত্য, বাদ্য ছাড়াও আবৃত্তি চর্চাকেন্দ্র হিসেবে এর খ্যাতি রয়েছে কোলকাতাজুড়ে।
এবারের আয়োজনে উপস্থিত ছিলেন, ১২৫নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী ছন্দা সরকার। উপস্থিত ছিলেন প্রসিদ্ধ চিত্র পরিচালক শ্রী সুজিত চক্রবর্তী, খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রী বিশ্বজিৎ ভৌমিক, বেতার শিল্পী বংশীবাদক শ্রী উজ্জ্বল চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন কবি দীপশিখা চৌধুরী, গায়িকা মিতালি শিকদার, শর্মিষ্ঠা ভট্টাচার্য্য, শিপ্রা দে, সংহিতা ভট্টাচার্য্য, পলাশ চৌধুরী, রশ্মিতা ব্যানার্জি, বুল্টি দাস প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি শ্রী বিমান গুহঠাকুরতা, গীতিকার নিখিল দেবনাথ ও নিমাই মজুমদার।
এছাড়া সোনার তরী, আকাশ পটে সপ্তর্ষি, ইন্দু বলাই কলাক্ষেত্র, মন বাউলা, সৃষ্টি মিউজিক্যাল গ্রুপ, বিহঙ্গম সঙ্গীত শিক্ষাকেন্দ্র এর মতো অনেক স্বনামধন্য গ্রুপ উপস্থিত ছিলেন।

মোহনীয়ার কর্ণধার শ্রীমতী মৌসুমী দাস এবং এর সদস্য শ্রীমতী মৌমিতা সরকার, ইতিকা ভট্টাচার্য্য, তিতাস রায় চৌধুরী, সীমা বিশ্বাস, সোনালী ব্যানার্জি, ঊষা রায়, কাকলি বোস, অভিজ্ঞান ব্যানার্জি, মহুয়া নাথ, শ্রাবনী চৌধুরী, বুলবুল চ্যাটার্জি’র অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
সমগ্র অনুষ্ঠানটির ভাবনা এবং পরিচালনা করেছেন শ্রীমতী মৌসুমী দাস।