মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের চলছে উদ্বগতি। তাঁর বাহিরে নয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। যাদের জীবন জীবিকার প্রায় সিংহভাগ আমদানি করতে হয় বহিঃরবিশ্ব থেকে। গত কয়েক বছরে কোনো কোনো জিনিসের দাম বৃদ্ধি পেয়ে দুই থেকে পাঁচ গুণ হয়েছে। তবে পবিত্র রমজানে সরকারি, বেসরকারিভাবে জিনিসপত্রের দাম কমানোয় খুশি প্রবাসীরা।
সৌদি আরবে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলছে নিত্যদিনের দ্রব্য মূল্যের বিশেষ ছাড়। ১০ থেকে ৭০% পর্যন্ত চলছে এই ছাড়। বড় বড় হাইপার সুপার মার্কেট থেকে শুরু করে খুচরা বিক্রেতারাও দিচ্ছে বিভিন্ন অফারে এই ছাড়। সবার একই লক্ষ্য ও উদ্দেশ্য যেন রোজাদার ব্যক্তিরা নির্বিঘ্নে রোজা রাখতে পারে।

খেজুর, ছোলা, বুট, মুড়ি, চাউল, ডাল, আটা, ময়দা, বেগুন, আলু, সয়াবিন তেল সহ নিত্যদিনের সকল দ্রব্য সামগ্রীর মূল্য পূর্বের তুলনায় বেশি হলেও বিশেষ ছাড়ের কারণে প্রবাসী বাংলাদেশিরা সহ সবাই সাচ্ছন্দ্যে রোজার বাজার করতে পারছেন।
দ্রব্যমূল্যের বিশেষ ছাড়ের পাশাপাশি সৌদি আরবে পুরো রমজান মাসে মক্কা, মদিনা বিভিন্ন মসজিদ ও জনবহুল এরিয়ার পার্কে ফ্রীতে ইফতার ও সেহরির ব্যবস্থা থাকে। চাইলে যে কেউ খেতে পারে। তাই দ্রব্য মূল্যে বিশেষ ছাড় ও ফ্রী তে খাবারের ব্যবস্থা থাকায় প্রতি বছরের ন্যায় স্বস্তি তে সৌদি প্রবাসীরা।