তকীউদ্দিন মুহাম্মদ আকরাম: অপরাজিতা বিজনেস সোসাইটি প্রদত্ত অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আক্তার হৃদি। বিশ্ব নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে ১৮ মার্চ ২০২৩, শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে নারী উদ্যোক্তা ও তারকাদের নিয়ে অপরাজিতা বিজনেস সোসাইটি আয়োজিত অপরাজিতা সম্মেলনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মেলনের অতিথিগণ গুণী এ অভিনেত্রীর হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। অ

পরাজিতা সম্মেলনের উদ্বোধন করেন, বসুন্ধরা গ্রুপের বিভাগীয় প্রধান মেজর (অবঃ) শাহাবুদ্দিন চাকলাদার। সম্মেলনে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমনওয়েলথ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান এইচ এম সাইফ আলী খান। অপরাজিতা বিজনেস সোসাইটির উদ্যোক্তা শাহিন আহমেদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৃজন বাংলাদেশ এর চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী, ফারাসী বিউটি কনসেপ্টের প্রতিনিধি মো: আনিসুর রহমান, এভার নাইস কসমেটিকস লিমিটেডের এমডি মো: কামরুজ্জামান রিপন, বিশিষ্ট ব্যাংকার মো: মঞ্জুরুল আলম টিপু। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন,মাঈনউদ্দিন আল-আপন।