তকীউদ্দিন মুহাম্মদ আকরাম: অপরাজিতা বিজনেস সোসাইটি প্রদত্ত অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৩ এ ভূষিত হয়েছেন হালের জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেত্রী আইরিন ইরানী। বিশ্ব নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে ১৮ মার্চ ২০২৩, শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে নারী উদ্যোক্তা ও তারকাদের নিয়ে অপরাজিতা বিজনেস সোসাইটি আয়োজিত অপরাজিতা সম্মেলনে সম্মেলনের অতিথিদের হাত দিয়ে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় নন্দিত এ অভিনেত্রীকে। অপরাজিতা সম্মেলনের উদ্বোধন করেন, বসুন্ধরা গ্রুপের বিভাগীয় প্রধান মেজর (অবঃ) শাহাবুদ্দিন চাকলাদার।
সম্মেলনে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমনওয়েলথ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান এইচ এম সাইফ আলী খান। অপরাজিতা বিজনেস সোসাইটির উদ্যোক্তা শাহিন আহমেদ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৃজন বাংলাদেশ এর চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী, ফারাসী বিউটি কনসেপ্টের প্রতিনিধি মো: আনিসুর রহমান, এভার নাইস কসমেটিকস লিমিটেডের এমডি মো: কামরুজ্জামান রিপন, বিশিষ্ট ব্যাংকার মো: মঞ্জুরুল আলম টিপু। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন, মাঈনউদ্দিন আল-আপন।